শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজেদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

নিজেদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের

সংগৃহীত ছবি

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন ও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটরি পলিসির মিসম্যাচের কারণে আমরাও ডলার সংকটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরকেও প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে।

আজ (মঙ্গলবার) পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে এ প্রস্তাব রেখেছেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি নিজেই।

বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা কীভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেসব বিষয়ে কথা হয়েছে।

তার মতে, চীনে ন্যাশনাল ডেভলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু এ দেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। এই দুই কমিটি একসঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com