| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
অগ্রণী ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ অনুমোদন
অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শাখাওয়াত হোসেন (লিন্টু) সভায় সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির পরিচালকবৃন্দ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাক আলি এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপিত পরিচালকদের রিপোর্ট এবং ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব গৃহীত হয়।
বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় যোগদান করেন এবং কোম্পানির সার্বিক কর্মকান্ড ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১২% (৬% নগদ ও ৬% বোনাস) লভ্যাংশ অনুমোদিত হয়।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam