শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অ্যাকোয়া পেইন্টস ফ্যাক্টরিতে এক দল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   91 বার পঠিত

অ্যাকোয়া পেইন্টস ফ্যাক্টরিতে এক দল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

সংগৃহীত ছবি

গত ৭ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল তাদের শিক্ষাসফরের শুরু করে অ্যাকোয়া পেইন্টস ফ্যাক্টরি ভিজিটের মাধ্যমে। এই আনুষ্ঠানিকতায় ফ্যাক্টরি পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের পেইন্টস শিল্পে ক্যারিয়ার সম্পর্কে পথ প্রদর্শন করেন গ্রুপ ডিরেক্টর শায়ান সিরাজ এবং ফ্যাক্টরি ইডি এসএম আহসানুল করিম।

এছাড়া হেড অব সেলস মো. মিনহাজ উদ্দিন তালুকদার পেইন্টস শিল্প এবং এর পণ্য প্রক্রিয়াজাতকরণের ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে তা আরো ইন্টারেক্টিভ করে তোলেন। এ সময় তিনি বলেন, পেইন্টস শিল্পের বিকাশে তরুণদের সংযোগ অতি জরুরি। তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্যম তথাকথিত পেইন্টস শিল্পকে এক নতুন মাত্রা দিতে পারে।

গ্রুপ ডিরেক্টর শায়ান সিরাজ বলেন, তরুণদের উৎসাহিত করার ব্যাপারে অ্যাকোয়া পেইন্টস সর্বদা এগিয়ে আসে। তাছাড়া, শিক্ষা ও শিল্পের মাঝে সংযোগ স্থাপনের জন্য এধরনের উদ্যোগকে উৎসাহিত করে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকেই এখন শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের জন্য এ ধরনের ভিজিটে নেওয়া হয়ে থাকে। তাদের সবার জন্যই আমাদের দ্বার উন্মুক্ত। আমরা চাই নতুন প্রজন্ম এ শিল্পের প্রতি এগিয়ে আসুক।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হেড অব ম্যানেজমেন্ট প্রফেসর মতিউর রহমান, অ্যাকোয়া পেইন্টস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই পরিদর্শনের সময় শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com