শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অ্যাজাক্সকে হারিয়ে আবাহনী শীর্ষে, ত্রিমুখী সমীকরণ শিরোপার

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

অ্যাজাক্সকে হারিয়ে আবাহনী শীর্ষে, ত্রিমুখী সমীকরণ শিরোপার

সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার বিভাগ হকি লিগের ত্রিমুখী শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে। আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে ঢাকা আবাহনী ৫-০ গোলে অ্যাজাক্সকে হারায়।

আবাহনী আজকের জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল। মোহামেডান ও মেরিনার্স এক ম্যাচ কম খেলে যথাক্রমে ৩২ ও ৩১ পয়েন্ট। আগামীকাল মোহামেডান উষাকে হারালে আবাহনীকে টপকে আবার শীর্ষে উঠবে।

মোহামেডান ও আবাহনীর উভয়ের শেষ ম্যাচ নিজেদের মধ্যে। ঐ ম্যাচের উপরই মুলত হকির শিরোপা নির্ধারণ করবে। মোহামেডান আগামীকাল উষাকে হারালে এবং পরের ম্যাচে আবাহনীকেও হারালে ৩৮ পয়েন্ট নিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হবে।

মোহামেডানের এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও আবাহনীর খানিকটা কম৷ মেরিনার্সের পরের দুই ম্যাচ দুর্বল প্রতিপক্ষ অ্যাজাক্স ও পুলিশের বিপক্ষে। ঐ দুই ম্যাচ মেরিনার্সের জয় পাওয়া স্বাভাবিক। তখন মেরিনার্সের পয়েন্ট দাড়াবে ৩৭। আবাহনী শেষ ম্যাচে মোহামেডানকে হারালে তখন তাদেরও মেরিনার্সের সমান ৩৭ হবে৷

আবাহনীর এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কম থাকলেও মেরিনার্সের অবশ্য ক্ষীণ রয়েছে। আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র হলে মোহামেডানের ৩৬ ও আবাহনীর পয়েন্ট হবে ৩৫। তখন মেরিনার্স এককভাবে ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে৷

Facebook Comments Box
advertisement

Posted ২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com