| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 189 বার পঠিত
সংঘাত বাড়ার পরিপ্রেক্ষিতে লেবাননের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ৬৫ বাংলাদেশি নাগরিকের দ্বিতীয় ব্যাচ আজ সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছবে।
লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নবজাতকসহ মোট ৬৫ জনের এই দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিমানটি বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছার এবং জেদ্দা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার লেবাননে আটকা পড়া ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে ফিরে আসে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন শুরু করেছে।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam