শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আদিবা রহমান ও কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট

  |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

আদিবা রহমান ও কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট

আদিবা রহমান ও কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা আড়াইটায় সংগঠনটির ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্যের ভোটে নন-লাইফ খাতের ১০ নির্বাহী সদস্য নির্বাচিত হন। অপরদিকে লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com