অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 217 বার পঠিত
সংগৃহীত ছবি
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, সানলাইফ ইন্সুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। অর্থাৎ এ বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেওয়া হবে না। এর আগের বছর ২০২১ সালেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ফলে শেয়ারহোল্ডারদের টানা দুই বছর লভ্যাংশ না দিয়ে হতাশ করেছে কোম্পানিটি।
পর্ষদ ঘোষিত নো ডিভিডেন্ড এর সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। ওইদিন বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সানলাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
৩৫ কোটি ৭৬ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার বৃহস্পতিবার দিনের শুরুতে দাম ছিল ৫২ টাকা ৯০ পয়সায়।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam