শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউনিয়ন ইন্স্যুরেন্সের এজিএমে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের এজিএমে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানি ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। কোম্পানির লভ্যাংশ প্রদান ও ক্রেডিট রেটিং ট্র্রিপল ‘এ’ তে উন্নীত হওয়ায় এবং ব্যবসার অগ্রগতিতে শেয়ারহোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে কোম্পানির প্রধান কার্যালয়ে ১৫২তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাসমত আলী পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান এবং মো. বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত হন। অন্যান্যের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ, এনআরসি কমিটির চেয়ারম্যান এম.ইউ.এ.কাদের এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাশফিকুর রহমান পুনঃনির্বাচিত হন।
সভায় আরোও উপস্থিত ছিলেন শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু)।
সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com