শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নিল সেই সৌদি কোম্পানি

ব্যাংক ডেস্ক   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ইসলামী ব্যাংক থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নিল সেই সৌদি কোম্পানি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের মালিকানায় থাকা সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি তাদের হাতে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রি করে দিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংকের পরিচালনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

বিদেশি এই কোম্পানির হাতে ইসলামী ব্যাংকের ৯.৯৯ শতাংশ শেয়ার ছিল। ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। সেই হিসাবে ৯.৯৯ শতাংশ শেয়ারের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখের কিছু বেশি।

সিএসইতে ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৯ লাখ শেয়ারের হাতবদল হয়েছে। অর্থাৎ আরবসাস হাতে থাকা পুরো শেয়ারই এদিন বিক্রি করে দেওয়া হয়। প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৩০ পয়সা।

বর্তমানে ইসলামী ব্যাংকের শেয়ারের মালিকানার বড় অংশই রয়েছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের হাতে। ব্যাংকটি ২০১৭ সালে এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর এটির মালিকানা থেকে একে একে বিদেশি প্রতিষ্ঠানগুলো সরে যেতে শুরু করে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ আজ সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেয়।

এর আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো ইসলামী ব্যাংকের এক চিঠিতে বলা হয়েছিল, আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি ইসলামী ব্যাংকের পরিচালক পদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি ব্যাংককে জানিয়েছে। তার ভিত্তিতে ২৬ জুলাই পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদিত হয়।

মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজি আরবসাসের পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেয়ার বিক্রি করে দেওয়ার মাধ্যমে এখন চূড়ান্তভাবে ব্যাংকটির মালিকানা থেকে নিজেদের সরিয়ে নিল বিদেশি এ প্রতিষ্ঠান।

একাধিক সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজ থেকে এসব শেয়ার বিক্রি করা হয়। আর কেনা হয়েছে এস আলমের মালিকানায় থাকা আভিভা ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান আভিভা ইকুইটি ম্যানেজমেন্ট নামের ব্রোকারেজ হাউসের মাধ্যমে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০১১ সাল পর্যন্ত একরকম নির্বিঘ্নেই ব্যাংকটি পরিচালনা করে। ২০১১ সালের নভেম্বরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নতুন নিয়ম করে, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক পদে থাকতে হলে ওই কোম্পানিটির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এই বিধান করার পর ব্যাংকটিতে জামায়াত–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যে কিছুটা ভাটা পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে ২০১৭ সালে বাজার থেকে শেয়ার কিনে ব্যাংকটির মালিকানায় চলে আসে এস আলম গ্রুপ। এরপর দেশি-বিদেশি অনেক কোম্পানি ও ব্যক্তি শেয়ার ছেড়ে দিতে শুরু করে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com