শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদ্‌যাপন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   139 বার পঠিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদ্‌যাপন

সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। গত রোববার ফাউন্ডেশনের হলরুমে এই কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল আলম। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান তানভীর আহমদ ও সদস্য মো. কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মো. ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন এফসিএ, ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাসেম, ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এই কর্মসূচি ছাড়াও বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com