শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উৎসবমুখর পরিবেশে ভিয়েতনামে বাংলা নববর্ষ উদযাপন

প্রবাস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

উৎসবমুখর পরিবেশে ভিয়েতনামে বাংলা নববর্ষ উদযাপন

সংগৃহীত ছবি

ভিয়েতনামে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দেশটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন।

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের প্রথম পর্ব। এতে দূতাবাসের সব কর্মকর্তা, ভিয়েতনামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে এক আনন্দমেলার আয়োজন করা হয়। পহেলা বৈশাখের সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন আলপনা ও রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। এটা আমাদের প্রাণের উৎসব।

তিনি আরও বলেন, গুরুত্বের গভীরতায় উৎসবটি ইতোমধ্যে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। ২০১৬ সালে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আমাদের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও গৌরব। আসুন আমরা সবাই এ দিবসের শিক্ষা নিয়ে সব অশুভ ও অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি।

পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় উৎসবের। এতে বাংলাদেশ দূতাবাসের ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিশুদের যৌথ অংশগ্রহণে নতুন বছরকে স্বাগত জানিয়ে দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশনের দূতালয় প্রধান নাসির উদদীন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com