শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একটি দলের কারণে ব্যর্থ হয়েছে একাত্তরের স্বপ্ন: আসিফ নজরুল

  |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   130 বার পঠিত

১৯৭১ সালে যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা ছিল, তা একটি দলের কারণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক দলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।”

আসিফ নজরুল বলেন, “আমরা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি। তারা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন।

“আমরা মনে করি, যে প্রত্যয়, ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধরা, তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।

“তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের প্রত্যয়।।”

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com