শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক্সিম ব্যাংকের ২টি উপশাখা উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

এক্সিম ব্যাংকের ২টি উপশাখা উদ্বোধন

সংগৃহীত ছবি

ঢাকার সাভারে ও সিলেটে এক্সিম ব্যাংকের ২টি উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উপশাখা দুটি উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন ‘সাভার উপজেলা উপশাখা’ এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘ইউনির্ভাসিটি এভিনিউ উপশাখা’ নামে দুটি উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক একাধারে আধুনিক ও ইসলামি ব্যাংকিং এর সমন্বয়ে দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে এক্সিম ব্যাংকের অবস্থান অত্যন্ত মজবুত, আপনারা এই ব্যাংকের ওপর আস্থা রাখুন, সবার সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com