ব্যাংকের খবর ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
সংগৃহীত ছবি
ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম ও মো. মইদুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ হারুন পাশাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন নির্বাহীরা।
Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam