শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেটের চুক্তি স্বাক্ষরিত

ব্যাংক ডেস্ক   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   74 বার পঠিত

এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেটের চুক্তি স্বাক্ষরিত

সংগৃহীত ছবি

ষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

আইসিবির ১৫টি ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে আসছে আইসিবি অ্যাসেট। ফান্ডসমূহের ইউনিট বিক্রয় বৃদ্ধিকরণের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং উপব্যবস্হাপনা পরিচালক এ টি এম আহমেদুর রহমান।

আইসিবি অ্যাসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com