শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে দৃষ্টিসীমায় রাখল রিয়াল

  |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে দৃষ্টিসীমায় রাখল রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে দৃষ্টিসীমায় রাখল রিয়াল

লা লিগায় শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত রাখতে কিলিয়ান এমবাপ্পের ওপর ভরসা রেখেছিল রিয়াল মাদ্রিদ—আর তিনি ভরসার প্রতিদান দিলেন পুরোদমেই। সেল্তা ভিগোর বিপক্ষে রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচে জোড়া গোল করে দলকে ৩-২ গোলের জয় এনে দেন ফরাসি ফরোয়ার্ড। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আবার কমিয়ে চারে এনেছে লস ব্লাঙ্কোসরা, আর সামনেই তো এল ক্লাসিকো!লা লিগায় এটি ছিল রিয়ালের টানা চতুর্থ জয়। আর বাকি আছে মাত্র চার ম্যাচ। এই জয়ে শিরোপা লড়াই টিকিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল রিয়াল। ম্যাচের ৩১ মিনিটে গোলের সূচনা করেন তরুণ তারকা আরদা গুলার। কর্নার থেকে সংক্ষিপ্ত পাসে লুকাস ভাসকেজের সঙ্গে ওয়ান-টু খেলে বাঁ পায়ের দারুণ শটে একাধিক ডিফেন্ডারের ফাঁক গলিয়ে বল জালে পাঠান তিনি।

এর ঠিক ছয় মিনিট পর ঝলক দেখান এমবাপ্পে। জুড বেলিংহ্যামের দুর্দান্ত লব পাস পেয়ে বল নিয়ে দ্রুত এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের নিখুঁত শটে বল পাঠান সেল্তা ভিগোর জালে। রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় গুলারের পাস থেকেই এমবাপ্পের দ্বিতীয় গোল। নিচু শটে ফরাসি ফরোয়ার্ড বল ঠেলে দেন ডানদিকের পোস্ট ঘেঁষে, যা তার এবারের লিগ মৌসুমে ২৪তম গোল। স্কোরিং তালিকায় তিনি এখন দ্বিতীয়, বার্সেলোনার রবার্টর লেভানদোভস্কির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে এখন এমবাপ্পে।

তবে ম্যাচটা শেষমেষ সহজ ছিল না রিয়ালের জন্য। শেষ ২০ মিনিটে দুর্দান্তভাবে ফিরে আসে সেল্তা ভিগো। একে একে দুটি গোল করে রিয়ালের ঘাম ঝরিয়ে দেয় তারা। কিন্তু শেষ বাঁশি বাজা পর্যন্ত রিয়ালের রক্ষণ নিজেদের সামলে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে।

আগামী সপ্তাহের এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে জয় পেলেই পয়েন্ট ব্যবধান আরো কমিয়ে ফেলতে পারবে তারা। আবার শিরোপার হিসেবেও আনতে পারবে উত্তেজনার নতুন মাত্রা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com