শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমবাপ্পের পেনাল্টি গোলে জয়ে শুরু রিয়ালের যাত্রা

  |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

এমবাপ্পের পেনাল্টি গোলে জয়ে শুরু রিয়ালের যাত্রা

এমবাপ্পের পেনাল্টি গোলে জয়ে শুরু রিয়ালের যাত্রা

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে লা লিগায় শুভ সূচনা হয়েছে জাবি আলোনসোর। কিলিয়ান এমবাপ্পের একমাত্র পেনাল্টি গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্টিয়াগো বের্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন ফরাসি তারকা এমবাপ্পে।

নতুন মৌসুমে প্রথমবার মাঠে নামা রিয়াল মাদ্রিদকে ওসাসুনার বিরুদ্ধে বেশ কষ্ট করে জয় ছিনিয়ে নিতে হয়েছে। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে ওসাসুনার রক্ষণ দেয়াল বারবার আটকে দিচ্ছিল। ম্যাচের ৫০ মিনিটে ডি-বক্সের ভেতর ওসাসুনার ডিফেন্ডার হুয়ান ক্রুজের ফাউলের শিকার হন এমবাপ্পে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে এই গোলের মাধ্যমে নতুন মৌসুমে তার গোলের খাতা খুললেন।

লিভারপুল থেকে আসা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের লা লিগা অভিষেক হয় এই ম্যাচেই। সে সঙ্গে, রিয়ালের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন বোর্নমাউথের থেকে আসা ডিফেন্ডার ডিন হুইসেন এবং লেফটব্যাক আলভারো কারেরাস। তবে ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুড বেলিংহামকে ছাড়াই মাঠে নামতে হয় রিয়াল মাদ্রিদকে। কাঁধের ইনজুরির কারণে অক্টোবর পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে মাঠে নামিয়ে অভিষেক ঘটান কোচ আলোনসো। ম্যাচের শেষ দিকে ওসাসুনার অ্যাবেল ব্রেতোনেসকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় ওসাসুনা।

রিয়াল মাদ্রিদ এই জয় দিয়ে কার্লো আনচেলোত্তির অধীনে শেষ হওয়া হতাশাজনক অধ্যায় ভুলতে চাইছে। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ – উভয় শিরোপাই হাতছাড়া হয়েছিল তাদের।

ম্যাচের পর আলোনসো বলেন, ‘কোচ হিসেবে এখানে ফেরাটা আমার জন্য বিশেষ এবং অবিস্মরণীয়। আশা করি, বের্নাব্যুতে এই জয়টি অনেক জয়ের মধ্যে প্রথম।‘

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com