শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে চীন, উত্তর কোরিয়া

  |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে চীন, উত্তর কোরিয়া

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে চীন, উত্তর কোরিয়া

সদ্যই মিয়ানমারে বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসছে মেয়েদের এশিয়া কাপ আসর। এ আসরে বাংলাদেশ পড়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপের। গ্রুপের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত ড্রতে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচ আমন্ত্রণ পেলেও বাংলাদেশের কেউ অংশ নেননি।win

এছাড়া ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন এবং ‘সি’ গ্রুপে জাপান, ভিয়েতনাম, ভারত ও চায়নিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মেয়েদের এশিয়ান কাপে এখন পর্যন্ত সফলতম দল চীন। ১৯৮৬ সাল থেকে ১৪ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে চীনের মেয়েরা।

৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচেই চীনের সামনে পড়েছেন ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকাররা। ৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব র‍্যাংকিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়া, যারা এশিয়া কাপে ২০০১, ২০০৩ ও ২০০৮ আসরের চ্যাম্পিয়ন। উজবেকিস্তানও অভিজ্ঞ দল। বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপে খেলতে যাচ্ছে, যদিও উজবেকিস্তানের মেয়েদের পাঁচবার খেলার অভিজ্ঞতা রয়েছে। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com