ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 74 বার পঠিত
সংগৃহীত ছবি
এনসিসি ব্যাংক কার্ডহোল্ডারদের (ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড) জন্য গ্রিনপিন সেবা চালু করেছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার, ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, সাবেক চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন, পরিচালক খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন এ গ্রিনপিন সেবাটি চালু করেন।
উল্লেখ্য, সেবাটির মাধ্যমে এনসিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের গ্রাহকরা ঘরে বসেই কার্ড সক্রিয় করা এবং তাৎক্ষণিক পিন তৈরির সুবিধা পাবেন যা সম্পূর্ণ চার্জ ফি।
Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam