| মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
সাধারণ বীমা প্রতিষ্ঠান কৃষিবিদ ইন্স্যুরেন্স লিমিটেডের নামের ছাড়পত্র দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ)।
২০২৩ সালের জুন মাসে প্রস্তাবিত কোম্পানীটির উদ্যোক্তাদের আবেদনে সাড়া দিয়ে এই অনাপত্তি পত্র দেয় আইডিআরএ।
রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীর(আরজেএসসি) নিবন্ধনের জন্য এই ছাড়পত্র দেয় আইডিআরএ।
আইডিআরএর উপ পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করে। এদিকে এই ছাড়পত্র বীমা ব্যবসার জন্য নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য নিশ্চয়তা দিচ্ছে না বলেও জানিয়েছে আইডিআরএ। ঐ বছরের আগস্টে ইস্যুকৃত চিঠি প্রাতিষ্ঠানিকভাবে আরজেএসসিকে জানানোর জন্য আইডিআরএকে অনুরোধ করে প্রতিষ্ঠানটি। এ তথ্যটিও আইডিআরএর উপ পরিচালক মো. সোলায়মান নিশ্চিত করে।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam