ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 183 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের কৃষি এবং পল্লি বিনিয়োগ নীতিমালার আওতায় কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক ডেইরি, পোল্ট্রি এবং মৎস্য চাষিদের বিনিয়োগ সুবিধা প্রদানে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি (এফএইচপি) এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়।
গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং এফএইচপির পক্ষে প্রতিষ্ঠানটির সদস্য সচিব কৃষ্ণচন্দ্র দাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ইভিপি ও বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান এবং এফএইচপির আঞ্চলিক ব্যবস্থাপক পলি রানী দাশ ও সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam