শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর শেয়ার কিনবেন আজম জে চৌধুরী

  |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর শেয়ার কিনবেন আজম জে চৌধুরী

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর শেয়ার কিনবেন আজম জে চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন আজম জে চৌধুরী। তিনি কোম্পানিটির একজন উদ্যোক্তা। এছাড়া গ্রীন ডেল্টার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এম মুহিবুর রহমান। তিনিও কোম্পানিটির একজন উদ্যোক্তা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গ্রীন ডেল্টার ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রি করবেন এম মুহিবুর রহমান। আর একই পরিমাণ শেয়ার কিনবেন আজম জে চৌধুরী। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বর্তমান বাজারদরে ঘোষিত এ শেয়ার ক্রয় ও বিক্রয় সম্পন্ন করবেন তারা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রীন ডেল্টার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৪০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ১৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৬৮ টাকা ৯৬ পয়সায়।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টার অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৩২ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৫১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩৭, বিদেশী বিনিয়োগকারী ৪ দশমিক ৬০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com