| বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
গ্লোবাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫ তম বার্ষিক সাধারণ সভা সোমবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালে কোম্পানির ব্যবসা পারফরমেন্স-এ সন্তোষ প্রকাশ করেন।
কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম সারোয়ার আলম, অডিট কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তণ নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ (অবঃ), নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তন সচিব মো. ইবাদত আলী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ বদরুল আলমসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, সিনিঃ কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মো. ওমর ফারুক, সিএফও (চলতি দায়িত্ব) মো. আশরাফুল আলম-সহ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ স্বশরীরে ও ডিজিটাল প্লাটফরমে উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam