| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
চলতি সপ্তাহে ছয় কোম্পানির পর্ষদ সভা
চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও কৃষিবিদ ফিড লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোনালী পেপারের পর্ষদ সভা ৯ ফেব্রুয়ারি বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৯ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
যমুনা অয়েলের পর্ষদ সভা ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১০ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১১ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
কৃষিবিদ ফিড লিমিটেডের পর্ষদ সভা ১১ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam