শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের পাওয়ার টিলার ও সার অনুদান

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   120 বার পঠিত

চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের পাওয়ার টিলার ও সার অনুদান

সংগৃহীত ছবি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার ও বিপুল পরিমাণ সার অনুদান দিয়েছে।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিদের কাছে ১০টি পাওয়ার টিলার ও তিন হাজার কৃষকের মাঝে সার বিতরণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, প্রধান কার্যালয়ের কৃষি বিভাগের প্রধান সফরুজ্জামান খান, ব্যাংকের ফরিদগঞ্জ শাখাপ্রধান মুরাদ হোসেন চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com