শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চিকিৎসা সেবায় সর্বোচ্চ মেগা অফার ইসলামী ব্যাংকের

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

চিকিৎসা সেবায় সর্বোচ্চ মেগা অফার ইসলামী ব্যাংকের

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনে চিকিৎসা সেবা ও ল্যাব টেস্টে দেশের সর্বোচ্চ মেগা অফারের ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের দুই কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক-আপ প্যাকেজ, নিয়মিত সেবা ও ল্যাব টেস্টে এ অফার ঘোষণা দেওয়া হয়।

এই মেগা অফারের আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সব প্যাথলজিক্যাল টেস্টে ৪৫ শতাংশ ছাড় ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া, ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য সব ইসলামী ব্যাংক হাসপাতালে ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সব প্যাথলজিক্যাল টেস্টে ৪০ শতাংশ এবং সব রেডিওলোজী ও ইমেজিং টেস্টে ৩৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

ইমার্জেন্সি ফি (আউটডোর) ১০ শতাংশ, ডেন্টাল ও ফিজিওথেরাপি ১০ শতাংশ, সব ধরনের দেশিয় ওষুধে পাঁচ শতাংশ ও কোভিড-১৯ র‌্যাপিড পিসিআর টেস্ট (মূল্য) এক হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com