শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চেম্বার বাণিজ্যের উন্নয়নে কাজ করতে চায় বিজিএমইএ ও ইরবিল

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

চেম্বার বাণিজ্যের উন্নয়নে কাজ করতে চায় বিজিএমইএ ও ইরবিল

সংগৃহীত ছবি

এতে বলা হয়, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল ইরাকের কুর্দিস্তানের ইরবিলে ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মালা মাজীদ স্বরচির সঙ্গে দেখা করেন।

বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, বাংলা পোশাক লিমিটেডের পরিচালক শওকত হোসেন এবং বণিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

বৈঠকে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী এবং কুর্দিস্তান-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ড. আহমেদ জালালও উপস্থিত ছিলেন।

ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হেড অব রিলেশনস আজাদ আহমেদ শেরওয়ানি এবং ইরাকে সাইপ্রাসের অনারারি কনসাল ড. ইব্রাহিম সিন্দিও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সহযোগিতা নিবিড় করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়ন।

আলোচনার কেন্দ্রে ছিল কীভাবে উভয় সমিতি একসঙ্গে কাজ করে বাংলাদেশ ও ইরাকের, বিশেষ করে কুর্দিস্তানের ইরবিলের ব্যবসায়ীদের জন্য পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের পথ প্রশস্ত করতে পারে। তারা ব্যবসায়িক যোগাযোগ আরও অর্থপূর্ণ করার জন্য সম্ভাব্য সহযোগিতার বিষয়েও কথা বলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্প খাতগুলো তুলে ধরেন এবং কুর্দিস্তানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের সুবিধা নিতে আহ্বান জানান।

তিনি আরও বলেন যে, তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, কৃষি পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে।

তিনি কুর্দিস্তানের ইরবিলের ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাক প্রদর্শনের জন্য সফররত বিজিএমইএ প্রতিনিধি দলকে স্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com