শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ব‌্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

জনতা ব‌্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জনতা ব্যাংক পিএলসি। রোববার (১৭ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কে এম সামছুল আলম, মো. আব্দুল মজিদ ও মোহাম্মদ আসাদ উল্লাহ ব্যাংকের পক্ষ থেকে ধানমন্ডিস্থ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা, জিএমবৃন্দ, কোম্পানী সেক্রেটারী, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার সমিতি ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ব্যাংকের ধানমন্ডিস্থ কর্পোরেট শাখায় এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। সভাশেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com