শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত কাজিম উদ্দিন

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত কাজিম উদ্দিন

জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত কাজিম উদ্দিন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের জন্মদিনে সহকর্মীরা ফুল দিয়ে ৫৬তম জন্মদিন উদাযাপন করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদাযাপন করেছে। সহকর্মীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোস্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান ইভিপি এস এম বাকী বিল্লাহ, হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট শেখ মারুফুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. এমরান, প্রশিক্ষণ বিভাগের ডিভিপি মো. নুরুজ্জামান লিটন, চেয়ারম্যান দপ্তরের ডিভিপি মো. জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি প্রমুখ।

মো. কাজিম উদ্দিন বাংলাদেশের জীবন বীমা শিল্পে একজন সফল ও খ্যাতিমান ব্যক্তিত্ব এবং দক্ষ সংগঠক। তিনি ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে এন্ট্রি লেভেলে যোগদানের মাধ্যমে বীমা পেশায় কর্ম জীবন শুরু করেন। একই কোম্পানির এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে ধারাবাহিকভাবে সফলতার সাথে প্রত্যেক ধাপ অতিক্রম করে ২০২০ সালের ২১ জুন মুক্য নির্বাহী কর্মকর্তা পদে তিনি অধিষ্ঠিত হন। এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে একই কোম্পানির শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়া নির্বাহী হিসেবে তিনি বাংলাদেশে অদ্বিতীয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com