শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাওয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় জয়

  |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

জাওয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় জয়

জাওয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় জয়

শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন জাওয়াদ আবরার। যুব ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে একাধিক সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। তার অসাধারণ শতক ছাড়াও রিজান হোসেন ফিফটি করে খেললেন দারুণ ইনিংস। তাদের নৈপুণ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ দলীয় পুঁজির রেকর্ড গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর বোলারদের তাণ্ডবে একপেশে লড়াইয়ে বিশাল জয় তুলে নিলেন আজিজুল হাকিমরা।

গতকাল কলম্বোতে চতুর্থ যুব ওয়ানডেতে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৬ রান স্কোরবোর্ডে জমা করে তারা। জবাবে ৬৮ বল বাকি থাকতে মাত্র ১৯০ রানে গুটিয়ে যান লংকানরা। ফলে টানা তৃতীয় জয়ে ছয় ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

জাওয়াদ ১০৫ বলে করেন ১১৩ রান। ১১১ বল মোকাবেলায় তিনি হাঁকান ১৪ চার ও ৩ ছক্কা। যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। গত সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১০৬ বলে তার ব্যাট থেকে এসেছিল ১৪ চার ও ৬ ছক্কা।

জাওয়াদের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে ওপেনার হিসেবে দুটি করে সেঞ্চুরি করেছেন তিনজন। তারা হলেন অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান।

চারে নেমে ৭৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন রিজান। তৃতীয় উইকেটে জাওয়াদের সঙ্গে তিনি গড়েন ১৩৫ রানের জুটি।

বাংলাদেশের প্রথম সাত ব্যাটারের সবাই পান দুই অংকের ছোঁয়া। জাওয়াদ ও রিজানের বিদায়ের পর মোহাম্মদ আবদুল্লাহ ২৭ বলে ৩২ রান, দেবাশীষ দেবা ১১ বলে ১৯, সামিউন বশির ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন। তাদের ঝড়ে শেষ ৬ ওভারে আসে ৮৫ রান। এতে ৩০০ ছাড়িয়ে আরো উঁচুতে যায় বাংলাদেশের সংগ্রহ।

ক্যামিও ইনিংস খেলার পর বল হাতে ফর্মে থাকা পেসার ফাহাদ বাংলাদেশের পক্ষে ৪১ রানে পান সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া দুটি করে শিকার ধরেন অধিনায়ক আজিজুল হাকিম ও সানজিদ মজুমদার।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com