| বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 232 বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, কারণ কী?
বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবার এক শিক্ষকসহ ২০ জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কী কারণে তাদের অবসরে পাঠানো হলো তা জানা যায়নি।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৫তম সিন্ডিকেট সভায় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর এ সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেটে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে কী কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে যোগাযোগ করেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Posted ৭:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam