প্রবাসের পাতা ডেস্ক | শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 79 বার পঠিত
সংগৃহীত ছবি
বরেণ্য লেখক, গবেষক, কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান শহীদ জায়া পান্না কায়সারের মৃত্যতে কানাডায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ আগস্ট খেলাঘর কানাডার আয়োজনে টরন্টোর রেডহট তন্দুরী রেস্টুরেন্টে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
টরন্টোর বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পান্না কায়সারের আত্মীয়, সহকর্মী, লেখক, সাহিত্য ও সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ খেলাঘর কানাডার সুহৃদের উপস্থিতিতে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন খেলাঘর কানাডার আহ্বায়ক কমিটির সদস্য সুমন সাইয়েদ।
খেলাঘর কানাডার আহ্বায়ক জামিল বিন খলিলের সঞ্চালনায় সভার শুরুতেই পান্না কায়সারের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পান্না কায়সারের সংগ্রামী জীবন এবং কর্মকাণ্ড তুলে ধরেন ফ্লোরা নাসরিন ইভা।
স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান, সাংবাদিক শওগাত আলী সাগর, বিটিভির সাবেক সংবাদ পাঠিকা আসমা আহমেদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আফসানা কলি। বক্তারা পান্না কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সংগ্রামী জীবনের আদর্শে উজ্জীবিত হয়ে পান্না কায়সারের স্বপ্ন পূরণে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পান্না কায়সারের কর্মময় সংগ্রামী ও পারিবারিক জীবন নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাডা খেলাঘরের ছোট্টবন্ধু অনুরাগ আহমেদ , বাচনিক কর্ণধার মেরী রাশেদীন, রাইটার্স ক্লাবের পক্ষ থেকে লেখিকা তাসরিন শিখা, আলো দিয়ে যাই-এর পক্ষে মম কাজী, অন্য স্বর প্রতিনিধি দিলারা নাহার বাবু, স্কারবোরো কলাকেন্দ্র কর্মী শিখা আকতারি, আলোকধারায় মিলির কর্ণধার মুনিরা সুলতানা মিলি, পান্না কায়সারের পরিবারের সদস্য সুফিয়া হাবিব, কবি মেহরাব রহমান, বাচিক শিল্পী হিমাদ্রি রয়, সাংস্কৃতিক কর্মী মুক্তি প্রসাদ, উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সাধারণ সম্পাদক মিঠুন রেজা ও খেলাঘর কানাডার ছোট্টবন্ধু নুসাইবা।
ধন্যবাদ জ্ঞাপন করেন খেলাঘর কানাডার সদস্য সচিব শাপলা শালুক।
Posted ৬:২৭ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam