শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টরন্টোয় রবীন্দ্রসংগীতের মোহনীয় সন্ধ্যা

প্রবাসের পাতা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

টরন্টোয় রবীন্দ্রসংগীতের মোহনীয় সন্ধ্যা

সংগৃহীত ছবি

রবীন্দ্রসংগীতের পসরা সাজিয়ে বসেছিলেন দুই গুণী শিল্পী পার্থসারথি শিকদার ও মিতুল দত্ত। একের পর এক গানে সুরের মূর্ছনায় দর্শক–শ্রোতাদের বিভোর করে রেখেছিলেন এই দুই শিল্পী। পিনপতন নীরবতায় শ্রোতারা আসরটি উপভোগ করেন। টরন্টোর হোপচার্চ মিলনায়তনে বুধবার (১৬ আগস্ট) `শ্রাবণ সন্ধ্যার রবীন্দ্রগান’ শিরোনামে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ছায়ানটের সাবেক কোষাধ্যক্ষ প্রদীপ নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে ওয়াহিদ আজগর। সংগীত আসরটিতে প্রথমে মিতুল দত্ত এবং পরে পার্থ সারথী সিকদার গান পরিবেশন করেন। সব শেষে দুই শিল্পী যৌথভাবে একটি গান গেয়ে শোনান।

আসরে শিল্পীদের যন্ত্রাংশে সহায়তা করেছেন সারেঙ্গীতে পন্ডিত পঙ্কজ মিশ্র, তবলায় শ্রী অশোক দত্ত এবং কী বোর্ডে ইফতেখার হোসেইন সোহেল।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com