শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ট্রাস্ট ইসলামী লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে ৩২ শতাংশ

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

ট্রাস্ট ইসলামী লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে ৩২ শতাংশ

ট্রাস্ট ইসলামী লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে ৩২ শতাংশ

তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের ৩০ জুন শেষে জীবন বীমা তহবিল বেড়েছে ৩২ দশমিক ১৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৪৮০ টাকায়, গত বছরের একই সময়ে যা ছিল ২৯ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ৫১৪ টাকা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন সূত্র অনুসারে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিট প্রিমিয়াম আয় হয়েছে ২২ কোটি ৬৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ যা ছিল ২২ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৩ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ট্রাস্ট ইসলামী লাইফের ইপিএস হয়েছে ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএনভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩৭ পয়সায়।

ট্রাস্ট ইসলামী লাইফের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি থ্রি’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৯ মার্চ ২০২৪ পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা চার কোটি। এর ৫৩ দশমিক ৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(314 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com