শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ট্রাস্ট ব্যাংকের নতুন এমডি আহসান জামান চৌধুরী

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   74 বার পঠিত

সংগৃহীত ছবি

ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি আহসান জামান চৌধুরীকে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করেছে। এর আগে তিনি ২০২০ সালের নভেম্বরে ব্যাংকের ডিএমডি ও সিবিও পদে পদোন্নতি পান। আহসান জামান চৌধুরী ২০১৬ সালের ২১ আগস্ট এসইভিপি ও করপোরেট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে ট্রাস্ট ব্যাংকে যোগদান করেন। এ সময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কর্মকাণ্ডের বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও পরিসেবা প্রচলনের মাধ্যমে বেশকিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

আহসান জামান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ১৯৮৬ সালে এবি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। সেখানে কর্মরত থাকাকালীন তিনি চট্টগ্রাম ও সিলেটের করপোরেট ও কনজিউমার ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে আহসান জামান চৌধুরী ফান্ড ম্যানেজমেন্ট, কনজিউমার ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, অপারেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ফাইন্যান্সিং, বিজনেস ডেভেলপমেন্ট ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টসহ বিভিন্ন সেক্টরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com