শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   202 বার পঠিত

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র এ তথ্য জানিয়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিষয়টি সম্পর্কে এক পোস্ট করে বিস্তারিত জানিয়েছে সংগঠনটি।

জানা গেছে, ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন এম এ বাতেন ও মো. ওয়ারেছ আলি। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করবেন আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মো. সাইফুল আলম ও আল আমিন খান জয়। দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন কাজী মো. জুবায়ের মাসুদ ও মহসিন মিয়া। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন এ এস এম আহম্মেদ খোকন ও আবুল খায়ের।

নির্বাচনে সব কাউন্সিলরদের সমিতির কার্যালয়ে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com