শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

থার্মেক্স গ্রুপের দায়-দেনা-সম্পদের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ব্যাংকগুলোতে বহুল আলোচিত থার্মেক্স গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের দায়-দেনা-সম্পদের পরিমাণ কত, সেসবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল ৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে থার্মেক্স গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের দায়দেনা বিবরণীর তথ্য ৪ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সরকারের কাছে জিম্মি ছিল কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
বহুল আলোচিত থার্মেক্স গ্রুপ বিভিন্ন ঋণ অনিয়মের সঙ্গে জড়িত। গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তিনি বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। মূলত তৈরি পোশাক খাতের থার্মেক্স গ্রুপ রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংক থেকে প্রায় দুই হাজার কোটি টাকা নিয়েছে। যা দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। ফলে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। নতুন আইনে ‘ইচ্ছাকৃত ঋণ খেলাপি’ হিসেবে যা বিবেচিত। কিন্তু তারপরও কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ সুবিধা পেয়ে প্রতিষ্ঠানটি ঋণ পুনর্গঠন করেছে। থার্মেক্স গ্রুপের ঋণ সম্প্রতি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে গ্রাহকের একক ঋণসীমা অতিক্রম করেছে। এ ছাড়া তাদের ফোর্স লোনেরও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

সরকারি ব্যাংকের মতোই আবদুল কাদির মোল্লার প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি ব্যাংকগুলো ঋণ দিয়ে দুর্দশার মধ্যে আছে। বারবার পুনঃতফসিল করতে হচ্ছে তার ঋণ। অনাদায়ি সুদ যুক্ত হওয়ায় প্রতিনিয়ত গ্রুপটির কাছে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ বাড়ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com