শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দীপিকা, শাহরুখকে ছাড়িয়ে শীর্ষে, কোন জাদুবলে সেরা ‘অ্যানিমেল’ অভিনেত্রী

  |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

তৃপ্তি দিমরি

গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই আলোচনায় তৃপ্তি দিমরি। চলতি বছরও আইটেম গানে পারফর্ম করে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন তিনি। এ ছাড়া তাঁর অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে।
ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির সাম্প্রতিক জরিপ বলছে, জনপ্রিয়তায় তিনি দীপিকা পাড়ুকোনকেও ছাড়িয়ে গেছেন। খবর ভ্যারাইটির

তৃপ্তি দিমরি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এমন স্বীকৃতি পেয়ে যারপরনাই আনন্দিত অভিনেত্রী। তৃপ্তি বলেন, ‘আইএমডিবির এ তালিকায় থাকা আমার জন্য খুবই সম্মানের। এটা আসলে আমার কঠোর পরিশ্রমেরই স্বীকৃতি। আমার এই কঠিন সফরে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা।’
চলতি বছর তৃপ্তি দিমরিকে দেখা গেছে তিনটি সিনেমায়। এগুলো হলো ‘ব্যাড নিউজ’, ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। কিন্তু তৃপ্তির এই জনপ্রিয়তার রহস্য কী?

অভিনয়টা তৃপ্তি ভালো পারেন, এটা তৃপ্তিকে নিয়ে নির্মাতাদের আগ্রহের অন্যতম কারণ। ‘বুলবুল’ থেকে ‘কলা’—ওয়েবের এই দুই কনটেন্ট যাঁরা দেখেছেন, তাঁরা তৃপ্তির অভিনয়দক্ষতা সম্পর্কে ভালো জানেন।

তৃপ্তি দিমরি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কেবল শৈল্পিক ঘরানার সিনেমা বা সিরিজ নয়, পুরোপুরি বাণিজ্যিক ধারার কাজেও তৃপ্তি অনায়াসে মানিয়ে যান; এটিও তাঁকে নিয়ে প্রযোজক-পরিচালকদের আগ্রহের আরেকটি কারণ। গত বছর মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’-এর পর চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্যাড নিউজ’ও ছিল বাণিজ্যিক ঘারানার। ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ বাণিজ্যিক ছবি।

পর্দায় যেকোনো ধরনের চরিত্রেই তৃপ্তি দিমরির মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। সিরিয়াস, ইতিহাসনির্ভর, রোমান্টিক বা কমেডি—সব ঘরানার চরিত্রেও সাবলীল তিনি। এমন অভিনেত্রীর সঙ্গে কে না কাজ করতে চান! এটাই তাঁর সব ধরনের দর্শকের জনপ্রিয়তার অন্যতম কারণ।

পোশাক বা চরিত্র নিয়ে তৃপ্তির কোনো ছুঁতমার্গ নেই। ‘অ্যানিমেল’-এ যেমন সাবলীলভাবে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তেমনি চলতি বছর আলোচিত দুটি গানেও তাঁকে আবেদনময়ী রূপে দেখা গেছে।

তৃপ্তি দিমরি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সব মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।এ তালিকার তিনে আছেন ঈশান খাট্টার, চারে আছেন শাহরুখ খান। পঞ্চম ও ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছেন শোভিতা ধুলিপালা ও শর্বরী। তালিকার বাকি চারটি স্থানে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সামান্থা রুথ প্রভু ও প্রভাস।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com