শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই বীমা কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

  |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

দুই বীমা কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

বীমা খাতে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও জনতা ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সম্প্রতি এ তথ্য জানা গেছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সকে বিদ্যমান ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করায় ক্যাটাগরি পরিবর্তন করা হয়।

জনতা ইন্স্যুরেন্সকে বিদ্যমান ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করায় ক্যাটাগরি পরিবর্তন করা হয়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জনতা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৪ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com