শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে প্রতিষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মানের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট

  |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

দেশে প্রতিষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মানের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট

দেশে প্রতিষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মানের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট

বীমা শিল্পে পেশা ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ; এ সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ,পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনে দেশে আন্তর্জাতিক মানের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। নতুন এই প্রতিষ্ঠানের নাম হবে ‘চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব বাংলাদেশ’ বা সিআইআইবি। এটি প্রতিষ্ঠা করতে ইতিমধ্যে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে সরকার।
‘চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব বাংলাদেশ অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক এই খসড়ায় অংশীজন, বিশেষজ্ঞ ও জনসাধারণের মতামতও চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংশ্লিষ্টদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে মতামত পাঠাতে আহ্বান করা হয়েছে।

বীমা খাতের মতামত পেতে ইতিমধ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, সকল বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালককে চিঠি দেয়া হয়েছে।
খসড়া অধ্যাদেশ অনুযায়ী, ইনস্টিটিউটের ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি চার্টার্ড ইন্স্যুরার কাউন্সিল থাকবে। দুই বছরের জন্য নির্বাচিত এই কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলির মধ্যে রয়েছে:
(ক) শিক্ষাদান, পাঠদান, প্রশিক্ষণ, পরীক্ষা ও এতদ্সংক্রান্ত বিষয়ে কার্যক্রম গ্রহণ ও সম্পাদনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক স্টাডি সেন্টার স্থাপন ও চালুর সিদ্ধান্ত গ্রহণ;
(খ) সদস্য হিসাবে অন্তর্ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের বাহিরে অবস্থিত স্বীকৃত বা অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতার স্বীকৃতি, ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন;

(গ) সদস্যপদ প্রদান, পেশাগত সনদ অনুমোদন, প্রত্যাখ্যান এবং বাতিলকরণ;

(ঘ) সদস্য প্রার্থীদের যোগ্যতা ও পেশাগত যোগ্যতার মর্যাদা নির্ধারণ, মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণ;
(ঙ) সদস্য পদের জন্য ফি, সদস্যদের বাৎসরিক ফি, ছাত্রভর্তি ফি, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ফি নির্ধারণ;
(চ) ইনস্টিটিউট, শাখা কার্যালয় ও স্টাডি সেন্টার কর্তৃক আয়োজিত শিক্ষাদান, পাঠদান, পরীক্ষা ও প্রশিক্ষণ ফিসহ পেশাগত উন্নয়ন সংক্রান্ত প্রোগ্রাম ফি নির্ধারণ;

(ছ) শিক্ষক, প্রশিক্ষক বা ফ্যাকাল্টিদের সম্মানী নির্ধারণ;

(জ) শিক্ষার্থীদের নিবন্ধন, পেশাগত উন্নয়ন সংক্রান্ত প্রোগ্রাম এবং এতদ্সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সংক্রান্ত নীতি নির্ধারণ ও গাইড লাইন প্রণয়ন;
(ঝ) শিক্ষা, প্রশিক্ষণ, ইত্যাদি সংক্রান্ত সিলেবাস, কারিকুলাম ও মডিউল প্রণয়ন এবং পরীক্ষাসহ এতদ্সংশ্লিষ্ট বিষয়ে নীতি নির্ধারণ;

(ঞ) ইন্স্যুরেন্স পেশা অথবা ব্যবসা, বাণিজ্য, শিল্প ও অর্থনীতি সংক্রান্ত অন্য কোনো ক্ষেত্রে আর্থিক বা কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, কাউন্সিলের সদস্য ব্যতীত, গবেষণা কার্যক্রম পরিচালনার অনুমোদন; (ট) চার্টার্ড ইন্স্যুরেন্স অথবা সমরূপ পেশাদারি সেবা প্রদান সংক্রান্ত মানদন্ড নির্ধারণ ও নিয়ন্ত্রণ;

(ঠ) সদস্য ও পেশায় নিয়োজিত সদস্যদের নামের তালিকা প্রকাশ, তালিকা হইতে নাম অপসারণ এবং অপসারিত নামসমূহ তালিকায় পুনঃঅন্তর্ভুক্তিকরণ সংক্রান্ত নীতি নির্ধারণ;

(ড) সদস্য, ছাত্র-ছাত্রী ও কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব অনুমোদন; এবং
(ঢ) এই অধ্যাদেশ, ইহার অধীন প্রণীত বিধি ও প্রবিধানের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় ও আনুষঙ্গিক অন্যান্য
কার্যাবলি সম্পাদন।

পেশা পরিচালনা সংক্রান্ত সনদ :

(১) ইনস্টিটিউটের কোনো সদস্য কাউন্সিল কর্তৃক অনুমোদিত পেশা পরিচালনার সনদ প্রাপ্ত হইলে তিনি বাংলাদেশে পেশা পরিচালনার অধিকারী হইবেন।
(২) কাউন্সিল ইনস্টিটিউটের কোনো সদস্যকে, কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত ফরম ও পদ্ধতিতে আবেদন এবং সনদের জন্য নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে, পেশা পরিচালনা সংক্রান্ত সনদ প্রদান করিবে।
(৩) সনদপ্রাপ্ত প্রত্যেক সদস্য কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত পদ্ধতি ও হারে বার্ষিক ফি পরিশোধ করিবেন।
(৪) উপ-ধারা (৩) এর অধীন সনদপ্রাপ্ত সদস্য কোনো আর্থিক বৎসরের নির্ধারিত বার্ষিক ফি পরিশোধে ব্যর্থ হইলে তজ্জন্য তাহার পেশা পরিচালনার সনদ বাতিলযোগ্য হইবে।
(৫) পেশায় নিয়োজিত সদস্যগণের ক্ষমতা, দায়িত্ব এবং কর্তব্যসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হইবে।

সদস্যগণ চার্টার্ড ইস্যুরাররূপে পরিচিত হইবেন: (১) প্রত্যেক সদস্য চার্টার্ড ইন্স্যুরার রূপে পরিচিত হইবেন এবং উক্ত রূপ পরিচিতির পদবি ব্যবহার করিতে পারিবেন এবং উহার অতিরিক্ত অথবা প্রতিস্থাপিত কোনো পদবি ব্যবহার করিতে পারিবেন না ।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো সদস্য বাংলাদেশে অথবা বাংলাদেশের বাহিরে কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট অব চার্টার্ড ইন্স্যুরার এর সদস্যপদ নির্দেশক বর্ণনা অথবা পদবিসূচক শব্দ সংক্ষেপ তাহার নামের সহিত যুক্ত করিবার অধিকারী বা যোগ্যতাসম্পন্ন হইলে এবং তিনি অন্য কোনো যোগ্যতা সম্পন্ন হইলে, উহা তাহার নামের সহিত যুক্ত করা হইতে অথবা কোনো ফার্ম যাহার সকল সদস্য ইনস্টিটিউটের সদস্য এবং পেশা পরিচালনারত উহাকে চার্টার্ড ইস্যুরার কোম্পানি বা ফার্ম নামে পরিচিত হওয়া হইতে বারিত করিবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com