| বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
নন-লাইফ বীমা খাতে ২৬৩৫ কোটি টাকার দাবি অনিষ্পন্ন
দেশের নন-লাইফ বীমা খাতে ২ হাজার ৬৩৫ কোটি টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে।যা খাতটিতে উত্থাপিত মোট বীমা দাবির ৬৮ শতাংশ। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ মঙ্গলবার (৮ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে।
সরকারি-বেসরকারি ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির পাঠানো ২০২৪ সালের অনিরীক্ষিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
অনিষ্পন্ন বীমা দাবির এই হারকে অস্বাভাবিক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, বীমা আইনে ৯০ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। এর অধিক সময় বীমা দাবি অনিষ্পন্ন রাখলে খাতটিতে আরো নেতিবাচক প্রভাব পড়বে।
বীমা খাতের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবশ্যই আইনে বেধে দেয়া সময়ের মধ্যেই বীমা দাবি নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে গ্রাহক স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam