| সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
নন-লাইফ বীমা খাত নিয়ে বিআইএ’র মতবিনিময়
নন লাইফ বীমা খাতের সার্বিক বিষয় নিয়ে মুখ্য নির্বাহীদের (সিইও) সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
শনিবার (২১ জুন) ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ’র সভাপতিত্বে সভায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বীমা খাতের সার্বিক বিষয়ে নন লাইফ বীমা খাতের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানদের সঙ্গে পর্যায়ক্রমে এই সভা করবে বিআইএ। পরবর্তীতে যৌথভাবে সভা অনুষ্ঠিত হবে। সংগঠনটির নির্বাহী কমিটির ২২৪ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam