শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নর্দার্ন ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌‌ট্রিপল এ’

  |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

নর্দার্ন ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌‌ট্রিপল এ’

নর্দার্ন ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌‌ট্রিপল এ’

বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির সিপিএ রেটিং দীর্ঘমেয়াদে ‘‌‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। কোম্পানির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নর্দার্ন ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপরিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নর্দার্ন ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিএস ২১ টাকায় দাঁড়িয়েছে।

২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪২ কোটি ৬৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৯ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬১১। এর মধ্যে ৩১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৪ দশমিক ৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ৩০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com