শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন ঘিরে অরাজকতা সৃষ্টিকারীদের প্রতিহতের আহ্বান যুক্তরাষ্ট্র আ. লীগের

প্রবাস পাতা ডেস্ক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

নির্বাচন ঘিরে অরাজকতা সৃষ্টিকারীদের প্রতিহতের আহ্বান যুক্তরাষ্ট্র আ. লীগের

সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ও বিদেশে অরাজকতা বা নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক শান্তি সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা অরাজকতা বা নৈরাজ্যের সৃষ্টি করলে তা কোনোভাবেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং হাজী এনাম, মহিউদ্দীন দেওয়ান ও আব্দুল হাসিব মামুনের যৌথ সঞ্চালনায় শান্তি সমাবেশে নেতারা বলেন, সংবিধানের বাইরে আওয়ামী লীগ কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু এ নির্বাচনের নামে দেশে ও বিদেশে অরাজকতা সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তার দাঁতভাঙা জবাব দেবে।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ভাড়াটে ও বিএনপি নামধারী কিছু ব্যক্তি কয়েকদিন আগে জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে অসদাচরণ ও তাকে লাঞ্ছিত করা চেষ্টা করে। বিএনপি নামধারীদের এ ধরনের কর্মকাণ্ডে আমরার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা আগামীতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এর সঠিক জবাব দেবেন।

সভার শুরুতে সভাপতি ড. সিদ্দিকুর রহমান বক্তাদের কিছু নির্দেশনা প্রদান করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, এ সমাবেশ বাংলাদেশে শান্তি ও উন্নয়নের সঙ্গে সংহতির সমাবেশ। কাউকে আক্রমণ নয়, কোনো দলের প্রতি বিষোদগার নয়। আমরা প্রবাস থেকে শুধু আহ্বান জানাবো- দেশে অবশ্যই সংবিধান মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউকে ক্ষমতায় বসানোর অধিকার জনগণের। দেশের উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আজাদ, নিজাম চৌধুরী, মজিবুর রহমান মিয়া, কৃষিবিদ আশরাফুজ্জামান, ডা. মাসুদুল হাসান, শরীফ কামরুল হীরা, শাহানারা রহমান, শাহিন আজমল হোসেন, আব্দুর রহিম বাদশা, গোলাম কিবরিয়া, খোরশেদ খোন্দকার, সাখাওয়াত বিশ্বাস, জাসদ নেতা নুরে আলম জিকু, মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, লায়ন্স হাসান জিলানী, মমতাজ শাহানাজ, আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, রহিমুজ্জামান সুমন, জিয়াউল হক জিয়াদ, সেবুল দেবনাথ, জুয়েল আহমদ, মো. সেবুল মিয়া, দুরুদ মিয়া রনেল, হেলাল মিয়া ও ওয়াহিদুজ্জামান লিটন। বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com