শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেচারের সায়েন্স সিটির তালিকায় নেই বাংলাদেশের কোনো শহরের নাম

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   142 বার পঠিত

নেচারের সায়েন্স সিটির তালিকায় নেই বাংলাদেশের কোনো শহরের নাম

এ বছর সেরা সায়েন্স সিটির খেতাব পেয়েছে চীনের বেইজিং

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সেরা উদ্ভাবনের তালিকা প্রকাশ করে থাকে বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় সাময়িকী নেচার। প্রতিবছর বিশ্বের সব দেশ নিয়ে গবেষনা করে থাকে প্রতষ্ঠিানটি। এরই ধারাবাহিকতায় সবচেয়ে বেশি গবেষণা করা সেরা ২০০টি শহর বা সায়েন্স সিটির নাম প্রকাশ করেছে নেচার সাময়িকী। তালিকায় নেই বাংলাদেশের কোনো শহরের নাম। 

dhakapost

এ বছরের নেচার ইনডেক্স সায়েন্স সিটিতে এশিয়ার অনেক শহরের নাম দেখা গেলেও তালিকার শীর্ষ ২০টি শহরের অর্ধেকই চীনে অবস্থিত, যা আসলে গত এক দশকে চীনের আধিপত্যকে প্রকাশ করছে বলে নেচার ইনডেক্স কর্তৃপক্ষ মনে করেন। এক প্রবন্ধে নেচার জানিয়েছে, এ তালিকা অনুসারে দেখা যাচ্ছে, চীনে গবেষণার ফলাফল দৃঢ়ভাবে বৃদ্ধি পাচ্ছে। তালিকায় চীনের পশ্চিমে চেংডু থেকে পূর্বে হেফেই পর্যন্ত বিভিন্ন শহরের নাম রয়েছে। এসব শহরের বেশির ভাগই অনেকের কাছে অপরিচিত।

চীনের বেইজিংয়ের শীর্ষ গবেষণাগারের মধ্যে ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্স ও বেইজিং বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। তালিকায় ভারতের কলকাতার অবস্থান ৮৪, তারপরে রয়েছে বেঙ্গালুরু। মুম্বাই ও দিল্লির অবস্থান যথাক্রমে ৯৮ ও ১২৪। তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল বা আফগানিস্তানের কোনো শহরের নাম না থাকলেও সৌদি আরবের জেদ্দার নাম ১৩৪ নম্বরে রয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com