শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের শাখার ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের শাখার ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর অঞ্চলের শাখার বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, শেখ আকতার উদ্দীন আহমেদ এবং ইমরান আহমেদ। এছাড়াও প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের প্রধানগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে চলতি বছরের কর্মপরিকল্পনা ও বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনাসহ বিশদ আলোচনা করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ি শ্রেণীকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com