ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 225 বার পঠিত
সংগৃহীত ছবি
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যেকার আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রতি অনুষ্ঠিত হয়। জয়পুরহাট চিনিকল মাঠে অনুষ্ঠিত খেলাটি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌহিদুল আলম খান।
ন্যাশনাল ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত খেলায় এ সময় আরও উপস্থিত ছিলেনÑব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদসহ রাজশাহী আঞ্চলিক প্রধান মো. রাজুনুর রশিদ ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ক্রিকেট আয়োজনটি উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসী।
Posted ২:১৬ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam