শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল লাইফের ৩ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ

  |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

ন্যাশনাল লাইফের  ৩ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ

ন্যাশনাল লাইফের ৩ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে।

২৮ এপ্রিল কোম্পানীর প্রধান কার্যালয়ে ঢাকা এরিয়া, মতিঝিলের উদ্যোগে আয়োজিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বীমা দাবির এ চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রায় ৬ শত উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, বীমা একটি সেবামূলক পেশা। বীমার মাধ্যমে বাধ্যর্কজনিত সময়ে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয় ও অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়া হয়। এক সময় মানুষ বীমার প্রতি অনাগ্রহী ছিলেন। এখন মানুষ বীমার প্রতি আগ্রহী হয়ে উঠছে। তিনি আরো বলেন ২০২৪ সালে ন্যাশনাল লাইফ ১২০৮ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের দাবী পেতে গ্রাহককে হয়রানীর শিকার হতে হয়না। আমরা ১ ঘন্টার মধ্যে দাবী পরিশোধ করি এবং প্রয়োজনে মানুষের বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেই।

কোম্পানীর ঢাকা এরিয়া, মতিঝিলের উন্নয়ন প্রধান মনির আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, তাকাফুল কেন্দ্রিয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও জোন প্রধানবৃন্দ।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com