শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন নাফিজ সরাফত

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন নাফিজ সরাফত

সংগৃহীত ছবি

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী নাফিজ সরাফত। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠিত এক সভায় তার এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

পদত্যাগ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, স্বাস্থ্যগত কারণে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপেক্ষিত বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র গ্রহণ করেছে।

তার পদত্যাগের কারণে পদ্মা ব্যাংকের বতমান পর্ষদ ভেঙে দেওয়া হয়নি জানিয়ে মেজবাউল হক বলেন, যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি পাবেন আফজাল করিম।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com