| রবিবার, ২২ জুন ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইজিএম ২৫ জুন
বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩২৭ কোটি ৫৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৬২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ২৪ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam